এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের বিহারের লাখিসরাই জেলায় অবস্থিত বিখ্যাত অশোক ধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত সাতজন তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার সকালে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে সকাল থেকেই সেখানে বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল।
যেভাবে ঘটল দুর্ঘটনা
লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে দুটি ট্রেন এসে পৌঁছালে মন্দিরের বাইরে ভিড় হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়। পুণ্যার্থীদের অতিরিক্ত চাপে একপর্যায়ে মন্দিরের বাইরের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে এবং অনেকে নিচে পড়ে যান।
এর কিছুক্ষণ পর পুরুষদের সারির ডান পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। খুঁটি পড়ার সঙ্গে সঙ্গে ‘ভিড়ের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে’ বলে গুজব ছড়িয়ে পড়ে—যদিও সেটি ছিল কেবল (টিভি/ইন্টারনেট) তার।
এই গুজবের কারণে নারীদের সারিতে চরম আতঙ্ক তৈরি হয় এবং দিগ্বিদিক ছোটাছুটি শুরু হয়। মাত্র দুই মিনিটের ব্যবধানে হুড়োহুড়িতে একে অপরের ওপর পড়ে গিয়ে পদদলনের মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
উদ্ধারকাজ ও প্রশাসনিক তৎপরতা
দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।
লাখিসরাইয়ের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) শিবম কুমার জানান, প্রাথমিকভাবে খুঁটি ভেঙে পড়া ও আতঙ্কের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
এদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, অশোক ধাম মন্দিরটি ‘শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির’ নামেও পরিচিত। মন্দিরে থাকা একটি বড় শিবলিঙ্গ দর্শনে শ্রাবণ মাসে প্রতি বছরই এখানে লাখ লাখ ভক্তের সমাগম হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।