এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান শহরে চলমান ‘বিশ্ব অর্থনৈতিক ফোরাম’ (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম)-এর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই ভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
নৈশভোজে অংশ নেওয়া অন্য বিশ্বনেতাদের মধ্যে ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সংবাদমাধ্যমকে জানান, "রাষ্ট্রীয় এই নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে। তাঁরা একসঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন দেশের নেতৃত্বের সাথে পারস্পরিক দ্বিপাক্ষিক ও উন্মুক্ত আলাপচারিতার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে।"
তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের দ্বিপাক্ষিক সফর শেষ করে সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন এবং দুপুরে বুলেট ট্রেনে চড়ে রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।
ডিসেম্বর ১৬, ২০২৪
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।