এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের সেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন।
উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকেরা নিজ নিজ এখতিয়ারভুক্ত এলাকার এসব আবেদন নিষ্পত্তির অনুমতি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।
অনলাইন শিক্ষাসনদে ‘ক’ ক্যাটাগরির সেবা
পরিপত্রে উল্লেখ করা হয়, অনলাইনে সহজে যাচাইযোগ্য জেএসসি, এসএসসি বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলোকে ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে বিবেচনা করা হবে। মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব আবেদনের সিদ্ধান্ত দেবেন। শিক্ষাসনদের পাশাপাশি অতিরিক্ত প্রমাণপত্র বা দলিলাদি গ্রহণের ক্ষেত্রে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলতে হবে।
সিএমএসে নোট ও কঠোর পর্যবেক্ষণ
সংশোধনের আবেদন ইলেকট্রনিক প্রক্রিয়ায় গ্রহণ (অনুমোদন) কিংবা বাতিলের সময় সিএমএস-এ (কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম) আবশ্যিকভাবে কারণ বা নোট উল্লেখ করতে হবে।
মাঠপর্যায়ের এই কাজ স্বচ্ছ ও নিখুঁত রাখতে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আঞ্চলিক এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাঁদের অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করবেন। প্রতি মাসে প্রতিটি নিষ্পত্তি করার দায়িত্বে থাকা কর্মকর্তার ন্যূনতম ৩টি আবেদন দৈবচয়ন (র্যান্ডম) প্রক্রিয়ায় বাছাই করে পরীক্ষা করা হবে এবং একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করে এনআইডির পরিচালক (অপারেশন্স)-এর কাছে পাঠানো হবে।
মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তির ব্যতিক্রমসমূহ
সব আবেদন মাঠপর্যায়ে নিষ্পত্তি হবে না—এমন কিছু ব্যতিক্রমও পরিপত্রে স্পষ্ট করা হয়েছে:
১. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জমা হওয়া জন্মতারিখ সংশোধনের আবেদন।
২. সম্পূর্ণ নাম পরিবর্তন: জন্মতারিখের পাশাপাশি এনআইডিতে আবেদনকারীর নিজ নাম, পিতা বা মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনসমূহ।
এই দুই ধরনের আবেদন কেবল মহাপরিচালক (ডিজি) পর্যায়েই নিষ্পত্তি করা হবে। পরিপত্রে আরও কঠোরভাবে উল্লেখ করা হয় যে— জন্মতারিখ, নিজ নাম বা পিতা-মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই তথ্যে (ফিল্ডে) দ্বিতীয়বার আর কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না।
পরিপত্রটি কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জুন ১৮, ২০২৬
মার্চ ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।