এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধু নাসরিন নাহার বেগম (১৮) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। কলেজে পরীক্ষা দিতে গিয়ে ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার পর সন্ধান মিলছে না। এ ঘটনায় পরিবারের স্বজনেরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
জানা গেছে ,গত ৯ আগষ্ট শ্বশুর বাড়ী থেকে এইচ.এস.এ (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনক ভাবে সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছেন না।
এ ঘটনায় নিখোজের শ্বাশুরী মনোয়ার বেগম ঘটনার দিন ৯ আগষ্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ( ডায়েরী নম্বর ৩৮০)
পরিবার সূত্রে জানাগেছে, ২০২৫ সালের ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীন এর সাথে নাসরিনের বিয়ে হয়। সে উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলো।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ হতে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।