এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন ফরিদপুরের কৃতী আর্চার রিয়া আক্তার বন্যা। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে তিনি দুটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই অভাবনীয় সাফল্যে আনন্দ ও গর্বের জোয়ার বইছে ফরিদপুরজুড়ে।
প্রতিযোগিতায় রিয়া আক্তার বন্যা ব্যক্তিগত ইভেন্টে শ্রেষ্ঠত্ব দেখিয়ে স্বর্ণপদক এবং নারী দলগত ইভেন্টেও স্বর্ণপদক জয় করেন। এছাড়া মিশ্র দলীয় (মিক্সড টিম) ইভেন্টে তিনি রৌপ্যপদক অর্জন করেন। সব মিলিয়ে টুর্নামেন্টে দেশের হয়ে তিনটি পদক নিশ্চিত করেন এই তরুণ আর্চার।
কৃতী এই আর্চারের বাড়ি ফরিদপুর শহরের কমলাপুরের বটতলা এলাকায়। বিশ্বমঞ্চে তাঁর এ অর্জনে ফরিদপুর আর্চারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্টরা ফরিদপুরে আর্চারি খেলার পথিকৃৎ মাসুদুর রহমান চুন্নুর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাঁর নিরলস উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই ফরিদপুরে আর্চারি খেলার বিকাশ ঘটেছে, যার সুফল আজ দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান। এ ছাড়া রিয়ার এই অনন্য পথচলায় সার্বিক সহযোগিতার জন্য ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্চারি অ্যাসোসিয়েশন।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে রিয়া আক্তার বন্যার এ অর্জন শুধু ফরিদপুরের ক্রীড়াঙ্গনের জন্যই নয়, গোটা বাংলাদেশের জন্যই অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার।
নভেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।