এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বকুল খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকুল খান প্রতিদিনের মতো শুক্রবারও সারাদিন ইজিবাইক চালিয়ে রাতে নিজের বাড়িতে এসে চার্জ দিতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে যান তিনি। গভীর রাতে আনুমানিক ২টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলেকে খোঁজ করতে গিয়ে চার্জ দেওয়ার স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বকুল খান হাওলাদার কান্দি গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, "ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল খান নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
ফেব্রু ২৯, ২০২৪
এপ্রিল ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।