ভোটের মাঠে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই — শামা ওবায়েদ
ভোটের মাঠে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সালথা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে আজ রোববার (১৮ জানুয়ারি) বাদ আছর সালথা সরকারি কলেজের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপনারা কোনভাবেই ভাববেন না যে আগামী নির্বাচন সহজ হবে। আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করবো আপনাদের সন্তান হিসাবে আপনাদের মেয়ে হিসাবে আপনারা দল-মত নির্বিশেষে সবাই ওবায়দুর রহমানের দল, সবাই সামাবাদের দল, সবাই ধানের শীষের দল। আমি মনে করি এছাড়া কোন দল নাই। এটা যদি সঠিক হয়ে থাকে, আপনারা সবাই দয়া করে ভোটটা চাওয়ার ব্যবস্থা করেন। জনসাধারণের কাছে ঘরে ঘরে আমাদের ধানের শীষের বার্তা নিয়ে যেতে হবে। আমাদের পজিটিভ রাজনীতি করতে হবে, পজেটিভ ক্যাম্পেইন করতে হবে, আমাদের প্রচারণা হবে পজিটিভ, সঠিক দিকে। কারো বিরুদ্ধাচারণ করা আমাদের প্রয়োজন নাই, কোন প্রার্থীর বিরুদ্ধাচারণ করা আমাদের প্রয়োজন নাই। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। সবাইকে নিয়ে, দল-মত নির্বিশেষে জনগণের কাছে যেতে হবে।
গণঅধিকার পরিষদের প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের ভাইয়েরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন। কোটাবিরোধী আন্দোলন, ভ্যাটের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এমন বিভিন্ন আন্দোলনে গণধিকারের পরিষদের ভূমিকা ছিল শক্তিশালী এবং নজর কাড়ার মত। কোটাবিরোধী আন্দোলন, ভ্যাটবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকা ছিল শক্তিশালী। নুরুল হক নুর আমার ছোট ভাইয়ের মতো। তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ আরও সমৃদ্ধ হবে—এই কামনা করি।নুরুল হক নুর আমার ভাই। বহুবার ডাকসর ভিপি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক সব সময় ভালো। আমার ছোট ভাইয়ের মত আমি মনে করি। নুরুল হক নূরের নেতৃত্বে গণআধিকার পরিষদ আরও সমৃদ্ধ হবে এই দোয়া করি। আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব দল-মতের ঊর্ধ্বে উঠে একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছিলেন।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অথবা তাদের প্রতিনিধিরা মরহুমার জানাজায় উপস্থিত হয়েছিল। সুদূর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ সকল আমাদের বাংলাদেশের সাথে যাদের বৈদেশিক দ্বিপাক্ষিক সম্পর্ক আছে প্রত্যেকটি দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উনার মৃত্যুতে বার্তা দিয়েছিলেন প্রকাশ করেছিলেন তাতে প্রমাণিত হয় উনি বাংলাদেশের রাজনীতিতে নয় সারা বিশ্বে রাজনীতিতে সামাজিক কর্মকান্ডে বিভিন্নভাবে উনার কর্ম দিয়ে মানুষের বেঁচে আছেন বেঁচে থাকবেন।
দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শামা ওবায়েদ বলেন, ব্যক্তিগতভাবে তিনি আমার জন্য মাতৃতুল্য ছিলেন। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আমাকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। আমি আজীবন তার কাছে ঋণী থাকবো।
সালথা ও নগরকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি ছোটবেলা থেকে দেখেছি এখানে বড় ছোট মিলিয়ে অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যারা আলেম-ওলামারা আছেন তারা যখনই আমার বাবার কাছে এসেছেন আমার বাবা নিঃস্বার্থভাবে তাদের জন্য করেছেন। আলেম-ওলামাদের জন্য করেছেন, মাদ্রাসার জন্য করেছেন, মসজিদের জন্য করেছেন। কাউকেই কখনো তিনি ফিরিয়ে দেন নাই। ৫ মে তে হেফাজতের আলেম-ওলামাদেরকে নির্যাতন করা হয়েছিল তখন কিন্তু বিএনপি'র নেতা কর্মীরাই তাদের পাশে দাঁড়িয়ে ছিল। তখন আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের বাসায় যাওয়ার সুযোগ হয়েছিল। তাদের পরিবারের কাছে আমার থাকার সুযোগ হয়েছিল। সুতরাং আমরা এটাই বলতেই পারি যে সালথা নগরকান্দা এলাকার প্রত্যেকটি মাদ্রাসা যদি উন্নয়ন করতে হয় সংস্কার করতে হয়, মেয়েদের লোকে যদি ঠিক করতে হয় আমরা যদি সংখ্যাতে যেতে পারি একটি সংস্কার করতে পারবো। আমার ব্যক্তিগত সীমাবদ্ধ আছে আমি অল্প করতে পারি কিন্তু আমরা যদি সবাই সংসদে যেতে পারি তাহলে প্রত্যেকটি উন্নয়ন আমরা করতে পারব।।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, নারীদের নামে হবে মায়ের কার্ড এবং কৃষকরা পাবে কৃষক কার্ড।
তিনি আরও বলেন, আমরা যদি সরকারে আসতে পারি সরকারি ভাবে প্রত্যেকটা মসজিদের আলেম ওলামাদের জন্য উনি একটা নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। জাতীয়তাবাদের দল সরকারে আসলে প্রত্যেকটি ঘরে ঘরে পাবে ফ্যামিলি কার্ড, নারীদের নামে মায়েদের নামে কার্ডটা হবে। কৃষকরা পাবে কৃষক কার্ড।
তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে সব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে। আগামী দিনেও আমরা নগরকান্দা সালথায় সেই উন্নয়ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আসাদ মাতুব্বর, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হারুনার রশীদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল প্রমুখ।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ