এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জসিম পল্লী মেলা ২০২৪ মঙ্গলবার রাতে শেষ হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর জসিম উদ্যোনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার । অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মোঃ আব্দুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান,পুলিশ সুপার, ফরিদপুর মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা ছাএলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ , ফরিদপুর জেলা যুবলীগের যুগ্নু আহবায়ক শাহ সুলতান খান রাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পল্লী কবি জসিমউদদীনের জীবন ও সাহিত্য সম্পর্কে বিষদ আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তার বক্তব্য বলেন, ফরিদপুরে আওয়ামী লীগকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। নেতৃবৃন্দকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। অনেকে স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যাচার করেন, যা মোটেও কাম্য নয়। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না। তিনি অম্বিকাপুর রেলষ্টেশন পুনঃচালু এবং কবি জসিমউদদীন সজন বাধিয়ার ঘাঠকে আধিনুকায়ন করার ঘোষণা দেন।
উল্লেখ, করা যেতে পারে গত ০২ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া মেলায় প্রতিদিন জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।এতে ফরিদপুরসহ অন্যান্য জেলার সাংস্কৃতিক দলগুলো অংশ নেয়। এছাড়াও মেলায় হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র ও ছিল । শিশু-কিশোরদের বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস চলমান ছিল।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।