এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বেইলি ব্রিজের গোড়ায় অবস্থিত রূপসা সুপার মার্কেট সংলগ্ন রেমন্ড শপে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় দোকানের মূল্যবান কাপড়-চোপড়, ভিতরের ডেকোরেশন এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, সকাল আনুমানিক ৭:১৫ মিনিটে কোতোয়ালি থানাধীন ফরিদপুর শহরের ফরিদপুর নিউ মার্কেটের ১ নম্বর গেট সংলগ্ন রূপসা মার্কেটের ২য় তলায় অবস্থিত কাপড়ের দোকানে আগুন লাগে। প্রথমে, রাস্তার এক পথচারী ২য় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই সংবাদ লেখার পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিস জানিয়েছে যে, ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।