এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে কৃষি জমির মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (০৪ মার্চ) উপজেলার কল্যাণপট্টি এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
প্রশাসন সূত্রে জানা গেছে, কল্যাণপট্টি নামক স্থানে আইন অমান্য করে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ফসলি জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত মো. কামরুজ্জামানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, কৃষি জমি আমাদের অমূল্য সম্পদ। পরিবেশ বিধ্বংসী এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।