এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১০ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া গ্রামের মাসুম মাতুব্বরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ মাসুম মাতুব্বরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামালসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই ঘটনায় তাদের প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
হঠাৎ এই দুর্ঘটনায় নিঃস্ব হয়ে পড়া পরিবারটি এখন সরকারি সহায়তার আকুতি জানিয়েছে। একইসাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের দ্রুত পুনর্বাসনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।