এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সরকারের দৃশ্যমান তৎপরতা জানতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না এলে পদত্যাগের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আবদুল্লাহ আল জাবের বলেন, খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারীসহ পুরো চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে জনতার সামনে এসে জানাতে হবে—গত এক সপ্তাহে তাঁরা এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিশ্চিতে কী পদক্ষেপ নিয়েছেন।
এদিকে, ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর আজ বিকেলে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা। সেখানে বিকেল ৫টার দিকে আয়োজিত সমাবেশেও একই দাবি পুনর্ব্যক্ত করেন আবদুল্লাহ আল জাবের।
সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হলে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় গণতান্ত্রিক আন্দোলনের প্রতি মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।