এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচনের প্রাথমিক আভাষে ঢাকা-১৫ আসনে দেখা দিয়েছে এক বড় চমক। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হওয়া হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা বজায় রেখেছিল।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এই ভোটাভুটিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দিনভর ঢাকা-১৫ আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও কিছু জায়গায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। তবে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফলে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠতে শুরু করেছে। পুরো আসনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন তাকিয়ে আছেন সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
সেপ্টেম্বর ২২, ২০২৬
এপ্রিল ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।