এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মরহুমের জানাজায় অংশ নিতে একটি প্রতিনিধিদলসহ বর্তমানে তিনি ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় প্রতিনিধিদলটি তেহরানে পৌঁছায়। এরপর তারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় রাখা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময় পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষস্থানীয় নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাত দিয়ে জানান, শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ সফররত ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
আগামীকাল শনিবার (৪ জুলাই) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৯ জুলাই তাঁর জন্মস্থান উত্তর-পূর্ব ইরানের মাশহাদে তাঁকে দাফন করা হবে। আগামীকাল শনিবার জানাজায় অংশ নেওয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্মগ্রহণ করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। জানাজায় আলী খামেনির সঙ্গে একই হামলায় নিহত তাঁর কন্যা, জামাতা ও নাতনির মরদেহেও শ্রদ্ধা জানানো হচ্ছে এবং তাঁদের জানাজাও একসাথে অনুষ্ঠিত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।