এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৈশোর বা বয়ঃসন্ধিকালে মুখে ব্রণ হওয়া খুবই সাধারণ একটি বিষয়। হরমোনের পরিবর্তনের কারণে ত্বকে তেলের নিঃসরণ বেড়ে রোমকূপ বন্ধ হয়ে যায় এবং ব্রণ দেখা দেয়। সাধারণত এই পরিবর্তনকে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। তবে ব্রণের পেছনে কি শুধুই হরমোন দায়ী? বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিজ্ঞতা কিন্তু বলছে ভিন্ন কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হরমোন নয়, বরং কিছু পরিচিত খাবারের কারণেই দীর্ঘ সময় ত্বকের তীব্র যন্ত্রণায় ভুগেছিলেন তিনি।
কৈশোরের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা
তামান্না জানান, মাত্র ১৫ বছর বয়স থেকেই তাঁর মুখে তীব্র ব্রণের সমস্যা দেখা দিত। মুখে হাত দিলেই প্রচণ্ড ব্যথা অনুভূত হতো। এমনকি একসময় তাঁর মনে হতো, মুখমণ্ডলের ফোলাভাবের কারণে নাক ও চোয়ালের গড়নও বদলে যাচ্ছে। প্রথমে তিনি বিষয়টিকে বয়ঃসন্ধিকালীন হরমোনের পরিবর্তন বলেই মনে করেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা করালেও সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছিল না।
দীর্ঘদিন পর তিনি জানতে পারেন, সমস্যাটি ত্বকের নয়, বরং তাঁর খাদ্যাভ্যাসের। মূলত ‘গ্লুটেন’ এবং ‘দুগ্ধজাত খাবার’ তাঁর শরীর স্বাভাবিকভাবে সহ্য করতে পারছিল না। পরবর্তী সময়ে খাবারের তালিকা থেকে এগুলো বাদ দিতেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন তিনি।
গ্লুটেন ও দুধ কীভাবে ত্বকে প্রভাব ফেলে?
অভিনেত্রী জানান, গম, বার্লি কিংবা রাই-জাতীয় শস্যে প্রাকৃতিকভাবে থাকা বিশেষ প্রোটিন হলো ‘গ্লুটেন’। রুটি, পাউরুটি, পাস্তা, বিস্কুট ও কেকের মতো খাবারে এটি প্রচুর পরিমাণে থাকে। অনেকের শরীর গ্লুটেন হজম করতে পারে না। এর ফলে পেটের সমস্যার পাশাপাশি ক্লান্তি, মাথা ব্যথা এবং ত্বকে র্যাশ বা ব্রণ দেখা দিতে পারে।
অন্যদিকে দুধে থাকে ‘ল্যাকটোজ’ নামক প্রাকৃতিক শর্করা। শরীর যদি পর্যাপ্ত ‘ল্যাকটেজ’ এনজাইম তৈরি করতে না পারে, তবে দুধ হজমে সমস্যা দেখা দেয়—যা ‘ল্যাকটোজ ইনটলারেন্স’ নামে পরিচিত। এছাড়া দুগ্ধজাত খাবার গ্রহণের ফলে শরীরে ‘আইজিএফ-১’ (ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১) হরমোনের কার্যকারিতা বাড়তে পারে। এই হরমোন ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ করায় রোমকূপ বন্ধ হয়ে যায় এবং ব্রণের প্রবণতা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
সতর্কতা ও পরামর্শ
তবে সবার শারীরিক গঠন এক নয়। তামান্না ভাটিয়া মনে করিয়ে দেন, ব্রণ হওয়া মানেই যে দুধ বা গ্লুটেন বাদ দিতে হবে—এমন কোনো নিয়ম নেই। আবার এই খাবারগুলো খেলেই যে সবার মুখে ব্রণ হবে, তাও নয়। তাই ব্রণ বা ত্বকের জটিল কোনো সমস্যা দেখা দিলে নিজে নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
জুলাই ৫, ২০২৬
জুলাই ৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।