নাজিরপুরে বিদেশী সিগারেটসহ আ'লীগ নেতা গ্রেফতার

আল-আমিন হোসাইন,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
৪ জানুয়ারি, ২০২৫ ৭:৩৪ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে বিদেশী সিগারেটসহ আ'লীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ এক আ'লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৪ জানুয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. আবুল কালাম শেখ (৫২) মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মৃত মোতালেব শেখের পুত্র। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আ' লীগের সভাপতি ছিলেন।

পিরোজপুর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকেসহ তার মা আলেকজান বিবি এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুমে থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা। 

তিনি আরো জানান,  এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।