এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগানো এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পর্যটন উন্নয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার সম্ভাবনাময় পর্যটন স্থানসমূহের উন্নয়ন, সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া দর্শনীয় স্থানগুলোর প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পর্যটন উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।