এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯.৩০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলমান এ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার,পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী, কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান সাংবাদিকতায় পুলিশের সঙ্গে সম্পর্ক বিষয়ে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং পিরোজপুর প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ।
সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।