এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ নিরসনে এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন এবং জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, "এই এলাকায় কোনো প্রকার মারামারি বা হানাহানি সহ্য করা হবে না। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে হবে। বিএনপি কোনো ধরনের সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। এরপরও যদি কেউ নতুন করে কোনো বিরোধ সৃষ্টির চেষ্টা করে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা একটি সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের স্মৃতি ও আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের হানাহানি পরিহার করতে হবে। এই উপজেলায় শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে।"
অনুষ্ঠানে স্থানীয় বিবদমান দুটি পক্ষের নেতৃবৃন্দ ভবিষ্যতে আর কোনো দ্বন্দ্বে না জড়ানোর অঙ্গীকার করে প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শান্তি বজায় রাখার শপথ নেন। চমৎকার ও সময়োপযোগী এই আয়োজনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা ও থানা পুলিশ এবং স্থানীয় ডাঙ্গী ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান।
সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কিছু বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন।
এরপর তিনি ফুলসুতি ইউনিয়নের পশ্চিম ফুলসুতি গ্রামে যান। সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই যুবক রাফিজুল মাতুব্বর ও মাহিম মাতুব্বরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।