এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অডিটোরিয়াম হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার পর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. গোলাম রব্বানী।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী ও জেলা সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক। এছাড়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, ছাত্র প্রতিনিধি মোত্তাসিম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।