এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বাগান থেকে লিচু চুরিতে বাধা দেয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ওই ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুল মোল্যার বাগান থেকে গোপনে লিচু চুরি করছিল পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। বিষয়টি টের পেয়ে আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দিলে সাকিল ও তুষার তাকে মারধর করে।
পরে সন্ধ্যায় আজিজুল মোল্যা স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে সাকিল ও তুষারের কাছে তার ছেলেকে মারধরের কারণ জানতে চান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল ও তুষার লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধ আজিজুলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। লাঠির আঘাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজিজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।