এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বগেরটিলা এবং ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে এক নারী কুলসুম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে আছে। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩০-৩৫) ও এক কন্যাশিশুর (৩-৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটি কোন থানায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুন ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।