এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানান। পরে তাকে নিয়ে একটি বিশাল মোটর শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সড়ক হয়ে শিবরামপুর অতিক্রম করে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে গিয়ে শেষ হয়।
খলিলপুর বাজারে স্থানীয়দের আয়োজনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাশরুর রহমান রাজু। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ গড়তে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। দলের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”
উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। তিনি এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
জানু ১৫, ২০২৫
ডিসেম্বর ১২, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।