এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁপাইনবাবগঞ্জে কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া এক বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মিঠু আলী নামে এক দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে জেলা কারাগারের ফটকের সামনে এই দুঃখজনক ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
নেতার মুক্তির খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই জেলা কারাগারের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শতাধিক নেতাকর্মী। আব্দুল্লাহ আল রায়হান কারাফটক থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছিলেন। আনন্দঘন এই মুহূর্তের মধ্যেই হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কর্মী মিঠু আলী। উপস্থিত নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের চিকিৎসক ডা. ইশারুল ইসলাম তুষার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
ফেব্রু ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।