এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা ‘সৌখিন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া না গেলেও এটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ করেই আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফলে আশপাশের অন্যান্য যানবাহন ও দোকানপাটে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। তবে ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”
সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।