এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে শত বছরের পুরোনো একটি সরকারি খাল দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় খাল ভরাটের কাজে ব্যবহৃত বালু, পাইলিংয়ের বাঁশ ও সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল স্পট নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শতবর্ষী খালটি বালু ফেলে দখলের চেষ্টা করছিলেন সায়েদ মোল্লা নামের এক ব্যক্তি। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাঁকে বালু ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য চার দিনের সময় বেঁধে দেওয়া হয়। তবে তিনি প্রশাসনের নির্দেশ অমান্য করে উল্টো আরও বালু ফেলে খাল দখলের অপচেষ্টা চালান।
বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সায়েদ মোল্লা কৌশলে সটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে খাল ভরাটে ব্যবহৃত সামগ্রী তাৎক্ষণিক স্পট নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ ১০ হাজার টাকা দর দিয়ে মালামালগুলো কিনে নেন দিপু খান নামের এক ব্যক্তি। তিনি আগামী পাঁচ দিনের মধ্যে এসব মালামাল সরিয়ে নিয়ে খালটি পুরোপুরি অবমুক্ত করার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “সরকারি সম্পত্তি রক্ষা ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাল ভরাটে ব্যবহৃত মালামাল নিয়মমাফিক নিলামে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে সরকারি জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে দীর্ঘদিনের পুরোনো খালটি দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।