এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরের নগরকান্দায় এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ আয়োজনে বুধবার এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
দিনব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি দপ্তর প্রাঙ্গণ ও উপযুক্ত ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা প্রকৌশলী আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম এবং উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “শুধু চারা রোপণ করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না; গাছগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।” একটি সবুজ, শীতল ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকেও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।