ফরিদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২০ অক্টোবর, ২০২৬ ৬:২৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

ফরিদপুর জেলা পুলিশ ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সমন্বিত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখার আহ্বান জানিয়ে বলেন, আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব উদযাপন করতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দীন, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।