এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলায় বৃহস্পতিবার (৯জুলাই) সকাল থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমছে। তবে পাহাড় ধসের কারণে রুমা-বান্দরবান সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গত তিনদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্কেও চরম সংকট দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার থেকে বন্যাকবলিত আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষদের বিনামূল্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
সূত্র জানায়, রুমা সদর ইউনিয়নের রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রুমা সরকারি উচ্চ বিদ্যালয়—এই দুটি আশ্রয়কেন্দ্রে মোট ৩৪টি পরিবারের ১২৮ জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছেন। এছাড়া ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নের যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৩টি পরিবারের ১৫ জন অবস্থান করছেন।
এদিকে, টানা পাঁচদিনের ভারী বৃষ্টিতে রুমা বাজার থেকে ১নং সদরঘাট ও মুনলাই পাড়া পর্যন্ত কয়েকটি সেতু পানিতে তলিয়ে যায়। পানি কিছুটা কমলেও সেতুগুলোর ওপর দিয়ে এখনো নিরাপদে চলাচল সম্ভব না হওয়ায় সাধারণ মানুষ নৌকার মাধ্যমে পারাপার করছেন।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা বলেছেন, ক্ষতিগ্রস্ত পাড়াগুলোর বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুত সম্পন্ন হলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যথাসময়ে পাঠানো হবে।
তিনি আরো বলেন ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
সারাদেশ | ২৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ আগস্ট, ২০২৬
ফুটবল | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফুটবল | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।