নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১১ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আগামী ৩১ অক্টোবর (শনিবার) জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সাংবাদিক সমাবেশ’-এ নোয়াখালী জেলা কমিটির সক্রিয় অংশগ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। 

এছাড়া আগামী ১৪ অক্টোবর (বুধবার) সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সাধারণ সভায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিসহ নোয়াখালী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, উপদেষ্টামণ্ডলী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।