থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক, পাঠানো হলো আদালতে

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:২৪ পিএম
শেয়ার করুন:
থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক, পাঠানো হলো আদালতে

বান্দরবানের থানচি উপজেলা সদরে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাজাহান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে থানচি সদর ইউনিয়নের হিমালয় রিসোর্টের নিচে জামে মসজিদসংলগ্ন পুকুরপাড়ের পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানচি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় শাহাজাহানকে তল্লাশি চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

আটক শাহাজাহান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার মো. আব্দুল মতিন ও শাহেনারা বেগম দম্পতির ছেলে। বর্তমানে তিনি থানচি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, "থানচি উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।