এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’-এর আওতায় এক বর্ণাঢ্য মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত। তিনি মাশরুম চাষাবাদের প্রযুক্তিগত দিক, এর পুষ্টিগুণ ও বাজার সম্ভাবনা তুলে ধরে বলেন, “মাশরুম চাষ আধুনিক কৃষির একটি সম্ভাবনাময় ক্ষেত্র যা দারিদ্র্য হ্রাস ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ডঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সান্তনা রাণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন এবং কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, মুন্সীগঞ্জ সদর কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসেন সিয়ামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, মাঠ দিবসে অংশগ্রহণকারীদের মাঝে মাশরুম চাষের প্রশিক্ষণ, চাষপদ্ধতি এবং পুষ্টিগুণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় কৃষকদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষি ভিত্তিক আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।