এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে ভারী বর্ষণ ও অবিরাম বৃষ্টির কারণে পাহাড় ধসে একটি মাচাংঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাথরের নিচে চাপা পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ জুন) দুপুরে ইউনিয়নের গ্রোপিং পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম চশৈনু মারমা (৩০)। তিনি তিন্দু ইউনিয়নের গ্রোপিং পাড়ার বাসিন্দা রেদাকসে মারমার সন্তান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের স্ত্রী নাইম্রাচিং মারমা (২৫) জানান, "আমার স্বামীর বৃদ্ধ বাবা-মাসহ আমাদের পরিবারে পাঁচজন সদস্য। আজ দুপুরে হঠাৎ পাহাড় থেকে মাটি ও পাথর ধসে পড়ে আমাদের মাচাংঘরের ওপর। তখন আমরা দু’জন বাড়িতে ছিলাম। পাথরের নিচে চাপা পড়ে আমার স্বামীর বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “আহতের বাম পায়ের নিচের অংশ ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, “আহতের চিকিৎসায় যতটা সম্ভব সহযোগিতা করেছি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বিষয়টি অবগত রয়েছেন। আহত ব্যক্তির চিকিৎসা ও ধসে যাওয়া ঘরবাড়ি পরিদর্শনের পর যথাযথ সহায়তা প্রদান করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।