এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (KNF)-এর বিপথগামী সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত রেমাক্রি পাংশা ইউনিয়নের প্রাতাপাড়া গ্রামের বাসিন্দা রনিবমের পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ১ জুন ২০২৪ তারিখে রনিবম নির্যাতিত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চার সন্তান ও স্ত্রী রিকিলি চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন শুরু করেন। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এলে সহায়তার হাত বাড়িয়ে দেয় বাকলাই পাড়া সাব জোনের আওতাধীন ১৬ ইস্ট বেঙ্গলের আর্মি ক্যাম্প।
পরিবারটির দীর্ঘমেয়াদি জীবিকার নিশ্চয়তা দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে দোকান পরিচালনার জন্য নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনের সময় সবধরনের সহায়তার আশ্বাসও দেওয়া হয় সেনা ক্যাম্পের পক্ষ থেকে।
এ প্রসঙ্গে বাকলাই পাড়া সাব জোনের ক্যাম্প অধিনায়ক বলেন, “পাহাড়ে জননিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও আত্মসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সহানুভূতিশীল ভূমিকা পাহাড়ি অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এপ্রিল ১৫, ২০২৫
মার্চ ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।