এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদী সিফাত (২৬) এবং ছাত্রলীগ কর্মী তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ তাওহীদ (২০)। মোহাম্মদী সিফাত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার বড় কুঠিপাড়ার বাসিন্দা সেলিম শেখের ছেলে। আর তাওহীদ তিতুমীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা মামুনের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী তৎপরতায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। শহরে সহিংস পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে তাদের ওপর নজর রাখা হচ্ছিল।
আরএমপি বলেছে, এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী শহরের শান্তি ও সুরক্ষা বজায় রাখতে পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।