এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় অবস্থিত বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৫ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় কলেজ কক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
এবারের পরীক্ষায় কলেজটি থেকে মোট ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্রী ১০১ জন এবং ছাত্র ৫৫ জন। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক ফরহাদ হোসেন ও দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডা. মো. জাহিদুল কবির, দাতা সদস্য মোঃ জুয়েল শেখ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক অরুণ চন্দ্র কীর্তনীয়া, সহকারী অধ্যক্ষ মোখলেসুর রহমান, শিক্ষক প্রতিনিধি জাকারিয়া আল মিলন এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সফলতা, সুস্বাস্থ্য ও আলোকিত ভবিষ্যতের কামনা করা হয়।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।