এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষকবৃন্দের পাঠদান ও পরীক্ষা নেওয়ার পাশাপাশি গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়াও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘প্রোপোজাল রাইটিং ফর ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল গ্রান্টস’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষা ও গবেষণায় গুণগত সমৃদ্ধি অর্জন করতে পারলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে আরও উন্নত অবস্থানে পৌঁছাবে। ভালো গবেষক হতে হলে গবেষণা অনুদান অত্যন্ত জরুরি। যেসব শিক্ষক বেশি গবেষণা অনুদান সংগ্রহ করতে সক্ষম হন, তাঁদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও গ্রহণযোগ্যতাও বাড়ে।”
কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। তিনি দেশি-বিদেশি অনুদান সংগ্রহের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা লেখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।