এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। বুধবার (১৮ জুন) বিকেল ও রাতে যৌথ অভিযানে উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালপুর ইউনিয়নের মোবুল্লাপুর গ্রামের মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) এবং একই ইউনিয়নের দেবকালা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মর্জিনা আক্তার তার নিজ বাড়িতে একা বসবাস করতেন। তার তিন ছেলে প্রবাসে থাকেন। ঈদুল আযহা উপলক্ষ্যে তার ছেলে কামাল প্রবাস থেকে এক বন্ধুর মাধ্যমে মায়ের জন্য ৪০ হাজার টাকা পাঠান। বন্ধু টাকা পৌঁছে দিতে গিয়ে বাড়িতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোলা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন।
ভেতরে গিয়ে তিনি দেখতে পান আলমারি খোলা, আসবাবপত্র এলোমেলো এবং মর্জিনা আক্তারের নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। গামছা দিয়ে চোখ, নাক ও মুখ বাঁধা অবস্থায় এবং গলায় চাদর পেঁচানো ছিল। পরে প্রতিবেশীদের সহযোগিতায় বিষয়টি জানাজানি হয়।
পরে নিহতের ছেলে সৌদি আরব থেকে দেশে ফিরে মায়ের দাফন সম্পন্ন করেন এবং আত্মীয়-স্বজনদের পরামর্শে থানায় মামলা করেন।
র্যাব জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।