এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০ বছর পূর্তি তথা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২২ জুন) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এদিন সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ সফিকুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রেণিপেশার স্থানীয় নেতৃবৃন্দও অংশ নেন।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের বিগত দুই দশকের পথচলা ও অর্জনের স্মৃতিচারণ করেন এবং এর ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং তিনটি ভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দেওয়া হয়।
অক্টোবর ২৫, ২০২৫
সেপ্টেম্বর ২, ২০২৪
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।