এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু ঈদুল আজহা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (১১ জুন) বিকালে তিনি দেবনাগর, মস্কিপুর, পতিসর, মনিয়ারী, নওদুলী বাজার, মারিয়া ও ভাটকৈ বাজারসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ঘুরে বেড়ান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ও স্থানীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
জনসংযোগ চলাকালে আনোয়ার হোসেন বুলু এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আনোয়ার হোসেন বুলু ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচনী এলাকায় সংগঠনকে আরও সুসংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন।
ঈদ উপলক্ষে তার এই সফরকে এলাকার সাধারণ মানুষ ইতিবাচকভাবে নিয়েছেন বলে স্থানীয়রা জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।