এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হয়েছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশজুড়ে বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে কোরবানি হয়েছে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু। প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, কোরবানিকৃত পশুর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি এবং ছাগল ও ভেড়া ছিল ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। এছাড়া অন্যান্য প্রজাতির পশু ছিল ৯৬০টি।
তথ্য সংগ্রহে স্তরায়িত দৈব নমুনা পদ্ধতি (স্ট্র্যাটিফায়েড র্যান্ডম স্যাম্পলিং) অনুসরণ করা হয়। দেশের প্রতিটি উপজেলা থেকে একটি ছোট, একটি মাঝারি ও একটি বড় গ্রামের কমপক্ষে এক শতাংশ তথ্য সংগ্রহের মাধ্যমে এই হিসাব প্রস্তুত করা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। এই বিভাগে কোরবানি হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে কোরবানি হয়েছে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি পশু। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে কোরবানির সংখ্যা ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি।
অন্যদিকে সবচেয়ে কম কোরবানি হয়েছে সিলেট বিভাগে, যেখানে মোট কোরবানি হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে কোরবানি হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু। বাকি বিভাগগুলোর মধ্যে রংপুরে কোরবানি হয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি, খুলনায় ৮ লাখ ৪ হাজার ২২৪টি এবং বরিশালে কোরবানি হয়েছে ৪ লাখ ৭৮৩টি পশু।
এবার ঈদে গবাদিপশু উৎপাদন তুলনামূলকভাবে বেশি হওয়ায় বাজারে প্রায় ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি পশু অবিক্রীত থেকে গেছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব পশু পরবর্তী সময়ে ধর্মীয় আচার, পারিবারিক অনুষ্ঠান বা অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হবে। এতে করে আগামী বছর আরও বেশি সংখ্যক পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেব্রু ২৫, ২০২৫
ফেব্রু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।