এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বদলিজনিত কারণে দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বিকেলে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে তাঁকে সংবর্ধনা জানাতে বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আরএমপির ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। দায়িত্বকালীন সময়ে তাঁর দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও নিষ্ঠা রাজশাহী মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাঁর সময়ে রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয় এবং বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারসহ নানা সাফল্য অর্জিত হয়। ৫ আগস্টের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ কাজও তাঁর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
জনসেবা কার্যক্রমেও তিনি রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। তাঁর উদ্যোগে চালু হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, কালচারাল ক্লাব, আরএমপি তথ্য ও সেবা কেন্দ্র। হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেওয়ার মতো জনবান্ধব পদক্ষেপ সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নভেম্বর ১৪, ২০২৫
এপ্রিল ২৩, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।