এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মুহাম্মদ শাহনুর জামানকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার (১ ডিসেম্বর) তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত রেখে মহম্মদপুরের ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শাহনুর জামান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৫তম বিসিএস ব্যাচের একজন প্রশাসনিক কর্মকর্তা।
দীর্ঘদিন পর মহম্মদপুরে নতুন ইউএনও পদায়ন হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় সচেতন মহল জানিয়েছে, তার যোগদানের মাধ্যমে উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি, স্বচ্ছতা এবং সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশাই তাদের।
ডিসেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।