এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক চিত্র ও উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, “স্বাস্থ্যসেবা জনগণের অন্যতম মৌলিক অধিকার। সদরপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চিকিৎসকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ যেকোনো সংকট নিরসনে আমি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন উপজেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সদরপুরের স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ২২, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।