এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এটি নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো এই গৌরব অর্জন করলেন।
মঙ্গলবার দুপুরে নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ নগরকান্দা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, দক্ষ বিদ্যালয় ব্যবস্থাপনা এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, মোহাম্মদ মিজানুর রহমান ২০২২, ২০২৩ এবং ২০২৬ সালে—এভাবে তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
এদিকে, টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মিজানুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সুধীজন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এই অর্জনে বিদ্যালয়সহ পুরো এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।