এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুত ডিজিটাল ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
সারা দেশের ন্যায় দৌলতপুরেও প্রধানমন্ত্রী জনাব তারেখ রহমান ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার প্রদীপ কুমার দাশ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে আধুনিক ও জনবান্ধব করতে নিরলস কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানাবিধ সেবা পাওয়া সম্ভব হচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং তাৎক্ষণিকভাবে তাদের ভূমিসংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া।”
মেলার প্রথম দিন থেকেই বিভিন্ন স্টলে সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল ছাড়াই সরাসরি নিজেদের ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন, যা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।
ফেব্রু ১৪, ২০২৫
সেপ্টেম্বর ১১, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।