এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুর্ব শত্রুতার জেরে উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ৩ জন আহত হয়েছে।
সোমবার(২৬ জানুয়ারী) বিকেল ৩ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুনবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীযরা আহতদের উদ্ধার করে চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আহত ইমরান শিকদারে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে দ্রুত ঢাকায় রেফার্ড করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পুর্ব হতে নাজির শিকদারের সাথে উত্তর বালাশুর টেটামারা এলাকার আবুল মোড়লের ছেলে হাসানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে লতিফ বেপারী মুদি দোকানের সামনে রাস্তায় নাজির শিকদারের ছেলে ইমরান শিকদারকে পেয়ে হাসানসহ বানিয়াবাড়ী এলাকার হারুন বেপারীর ছেলে লিওন, অরুন মুন্সীর ছেলে অনিক মুন্সীগং ইমরান শিকদারকে এলোপাথারী পিটিয়ে গুরুত্বর আহত করে।
এসময় সেলিম মোড়লের ছেলে কাউসার ও এতিয়ামখানা এলাকার হারুন কাড়ালের ছেলে সিয়াম মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে নাজির শিকদার ও ইয়াছিন শিকদার তাদেরকে আটক করে এলোপাথাড়ী পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে উভয়পক্ষকে থামিয়ে দেন। শ্রীনগর থানার এসআই আব্বাস উদ্দিন বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থালে যাই এবং উভয় পক্ষকে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অক্টোবর ২, ২০২৫
এপ্রিল ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।