এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ওমানের রাজধানী মাসকাটে চলমান জুনিয়র এএইচএফ কাপ নারী হকিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে নিজেদের টানা তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে এক দাপুটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ম্যাচসেরার (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কার লুফে নেন বাংলাদেশের ইমা।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৬-০ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন আইরিন আক্তার রিয়া। এছাড়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল লাল-সবুজের দল, যেখানেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন রিয়া। টানা তিন জয়ে আসরে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন বাংলাদেশ হকি ফেডারেশনের চেয়ারম্যান ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়া ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজিমুল হক বাবুল, ওমান বিএনপির সভাপতি নুর হোসেন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে উপস্থিত থেকে প্রবাসী লাল-সবুজ দলকে উৎসাহ যোগান।
টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ, ১৮ জুলাই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।