এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ কার্যকরের বিষয়টিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক বক্তব্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলে অভিহিত করেছেন। এর মাধ্যমে তিনি মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতিষ্ঠিত বিচারব্যবস্থাকেই অবজ্ঞা ও অবমাননা করেছেন। এ ধরনের মন্তব্য দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই মুখে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াহবিরোধী কোনো আইন না করার’ প্রতিশ্রুতি দেন। অথচ বাস্তবে তারা ইসলামী আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করছেন। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব এবং আদর্শিক দ্বিচারিতারই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী শরিয়াহ আইনের প্রতি এমন অবমাননাকর মন্তব্য দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজকে ক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য শরিয়াহ আইনের প্রতি চরম অবমাননার শামিল। অনতিবিলম্বে এই ‘অবমাননাকর’ মন্তব্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জামায়াত।
উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিকে ‘মধ্যযুগীয় প্রথা’ বলে মন্তব্য করেছিলেন, যার প্রতিবাদে এই বিবৃতি দেয় জামায়াতে ইসলামী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।