এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) ফরাদ শেখ ও তারেক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ জিয়া ফকির নামের এক যুবককে গ্রেফতার করা হয়। একই দিন অপর এক অভিযানে উপজেলার ফুলসূতী ইউনিয়নের হিয়াবলদী গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ রাজু শেখ নামের আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “পৃথক অভিযানে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, সমাজ থেকে মাদক দূর করতে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।